রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাঘুটিয়া ইউপিতে ১৭’শ পরিবারের মাঝে ভিজিএফের চাউল বিতরণ 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৮ মে, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার  ৭নং বাঘুটিয়া   ইউনিয়ন পরিষদে অসহায় দুস্থ্য ও হতদরিদ্র ১৭০০ ‘শ পরিবারের  মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বুধবার  ( ২৮  মে ) সকাল ১১টায় বাঘুটিয়া  ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ১০ কেজি করে  অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয়।
এ চাল বিতরণ কার্যক্রমের   পরিদর্শন ও উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হেকমত আলী, পরিসংখ্যান অফিসের (চলতি দায়িত্ব)  ও বাঘুটিয়া ইউনিয়নে নিয়জিত ট্যাগ অফিসার মো: সোহেল রানা ও বাঘুটিয়া ইউপির  প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, ইউপি সদস্য- বাবুল হোসেন, আবুল হোসেন, ছালাম ও আবদুল আলীমসহ  সকল  ইউপি সদস্যগণ। সকলের সার্বিক সহযোগীতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  ১০ কেজি করে উক্ত ভিজিএফ চাল সুন্দরভাবে বিতরণ করা হয়েছে। ঈদুল আযহার পূর্বে এ  চাল পেয়ে খুশি অসহায় হত দরিদ্র মানুষেরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর