বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

গোপালপুরে বেপরোয়া গতি মটরসাইকেল নিহত ইস্কুল ছাত্র

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৭:০৮ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে দাঁড়িয়ে থাকা ড্রামট্রাকের পেছনে বেপোরোয়া গতি চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় চালক রিয়াদ হোসেন (১২) নামে এক স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় তার পেছনে বসা সহপাঠি তুহিন হোসেনকে মুমূর্ষাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে হেমনগর ইউনিয়নের উদ্যমপুর বর্ণি নির্মাণাধীন ব্রীজের পশ্চিমপাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ আলমনগর ইউনিয়নের নবগ্রাম নদীর ওপার সুরুজ্জামালের ছোট ছেলে। আহত তুহিন নগদা শিমলা ইউনিয়নের জামতৈল গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। তারা দু’জনেই নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
জানা যায়, তারা দুই বন্ধু এক আত্মীয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ফেরার পথে হেমনগর ইউনিয়নের উদ্যমপুর বর্ণি নির্মাণাধীন ব্রীজের পশ্চিমপাশের সড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়। এতে বাইক চালক রিয়াদের মাথার মস্তক বের হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার বন্ধু তুহিন বাইকের পেছন থেকে ছিটকে পড়ে মারাত্বকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গোপালপুর থানার ওসি (তদন্ত) মো. মামুন ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর