বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা প্রয়োগের দাবি

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন

বাংলা ভাষা ও সংস্কৃতির শেকডকে তৃণমূল পর্যায় আরো প্রসারিত করার প্রাথমিক শিক্ষার প্রমিত বাংলা ভাষা প্রয়োগের জোর দাবি জানানো হয়েছে।  আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সষ্টিটিউট আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এমন দাবি জানান টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ শীর্ষক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সস্টিটিউটের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) আবুল কালাম। বক্তব্য রাখেন, অতিরিক্ত পরিচালক নুরে আলম সিদ্দিকী, উপপরিচালক শেখ শামীম ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন, সহকারি কমিশনার ভূমি সাইদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান জিন্নাহ, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।
পরে প্রধান অতিথির ভাষনে  অধ্যক্ষ ড. আসাদুজ্জামান বলেন, মাতৃভাষার শুদ্ধ চর্চা ছাড়া কোন জাতি কখনো সভ্য জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারেনা। তেমনি তাদের আদি সংস্কৃতির উন্নয়ন ও বিকাশ সম্ভব নয়।  তিনি শুদ্ধ ভাষা ও সংস্কৃতি চর্চায় প্রমিত বাংলা ভাষা ব্যবহার, প্রয়োগ ও চর্চার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর