মানিকগঞ্জের দৌলতপুরে পানিতে ডুবে ইয়ামিন হোসেন নামের ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) বিকাল ৩ টায় দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের বৈন্যা গ্রামের এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন হোসেন বৈন্যা গ্রামের আইয়ুব আলীর ছেলে ও বৈন্যা দারুল হিকমাহ মডেল একাডেমীর ১ম শ্রেণীর ছাত্র । জানা গেছে, সোমবার বিকালে ইয়ামিন হোসেন গোসল করতে নদী যায় পানির স্রোতে নদীতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীর থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিন হোসেনকে মৃত ঘোষণা করেন।