রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ, রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ ও আবাদপুকুর কলেজে ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হয়েছে। নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির ও সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা স্বাক্ষরিত বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের হুমায়ন কবির সভাপতি ও শিহাব হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সুরাইয়া আক্তার সভাপতি ও আসফিকা জান্নাতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। আর আবাদপুকুর কলেজ শাখা ছাত্রদলের মো. তৌফিককে সভাপতি ও মোছা. সুরাইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আগামী ৩০ দিনের মধ্যে এ তিনটি কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি করে জেলা ছাত্রদলের কাছে জমা দেওয়ার নির্দেশও দিয়েছে জেলা ছাত্রদল।
রাণীনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল বলেন, দীর্ঘ প্রায় ৫ বছর রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক কমিটি দিয়ে চলেছে। গত ২০ মে জেলা কমিটি রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজ সহ উপজেলার তিনটি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন করেছে। রবিবার সেই কমিটি প্রকাশ করা হয়। প্রথমবারের মত রাণীনগর মহিলা ডিগ্রী কলেজ ও আবাদপুকুর কলেজ শাখা ছাত্রদলের কমিটি হয়েছে।