বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

ই-পেপার

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে জামায়াতে ইসলামীর শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৬ মে, ২০২৫, ৮:১০ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ (সোমবার) শহরের আরজত আতরজান স্কুলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মাওলানা আব্দুর রাজ্জাক গাফুরীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার আমীর আ ম ম আব্দুল হক, শহর শাখার সেক্রেটারি আ ন ম নয়িম, সমাজকল্যাণ সেক্রেটারি মোঃ ইব্রাহিম খলিল, বিশিষ্ট সমাজ সেবক জিয়াউর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আরজত আতরজান স্কুলের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক ও সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর