বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

গোপালপুরে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন 

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: রবিবার, ২৫ মে, ২০২৫, ৭:২৬ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে, ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, গণসেবা এবং ভূমি সেবা প্রদর্শনী, নামজারি গণশুনানি, কুইজ প্রতিযোগিতা এবং ভূমি খাজনা আদায় করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও উপজেলা ভূমি অফিস সংলগ্ন এসব আয়োজন করা হয়। ২৫-২৮মে পর্যন্ত এ মেলা চলবে। ২৮মে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ মেলার সমাপনী ঘোষণা করা হবে।
রবিবার (২৫ মে) সকাল ১১টায়, এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন।
বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার এখলাস মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ, ওসি (তদন্ত) মামুন ভুঞা, প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়তুল্লাহ এবং শিক্ষার্থী ও সেবা গ্রহীতারা।
সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম জানান, জনগণকে দালাল মুক্ত, ভোগান্তি মুক্ত পেতে জনসচেতনতা বৃদ্ধি। ভূমি সেবা ডিজিটাইজেশন এর সুবিধা ও সহজিকরণ সম্পর্কে অবহিত করতেই এ মেলার আয়োজন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর