মানিকগঞ্জের সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়া। শনিবার (২৪ মে) বেউথা সরকারি সমন্বিত ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত এই কর্মশালা। জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোশারফ হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ নুর-ই-আলম সোহাগ, ক্যাব জেলা কমিটির সভাপতি এবিএম সামছুন্নবী প্রমুখ।