বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বান্দরবানে পুলিশের অভিযানে ৮ রোহিঙ্গা আটক

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

বান্দরবানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ মে) সকালে জেলা শহরের বালাঘাটা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আবদুল করিম (৪৫), শামসুল আলম(৪০), আয়াতুল্লাহ (৩৫), কুল্লাহ মিয়া(৪৫), মুজিবুল্লাহ (২৫), মো: তৈয়ব(২২), করিম উল্লাহ (২২), সৈয়দুল্লাহ(২২)। তারা সকলেই কক্সবাজার উখিয়া ট্যাংকখালি ১৯ ক্যাম্পে ব্লক এ-১১ বাসিন্দা।
পুলিশ জানায়, ৮ জন রোহিঙ্গ্যা নাগরিক বান্দরবান জেলা শহরের বালাঘাটা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বালাঘাটা এলাকায় অভিযান চালায় বান্দরবান সদর থানার পুলিশ। এ সময় বালাঘাটার পূর্ব মুসলিম পাড়া এলাকা থেকে ক্যাম্প থেকে পালিয়ে আসা ৮ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
রোহিঙ্গা মাঝি (টিম লীডার) আবদুল করিম বলেন, গত দেড় মাস ধরে আমরা বালঘাটা পূর্ব মুসলিম পাড়া বিভিন্ন এলাকায় গাছ কাটার শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলাম।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালাঘাটা থেকে ৮ রোহিঙ্গা নাগরিককে আটক করার পর কক্সবাজার ট্যাংকখালী ক্যাম্প এ ফেরত পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর