বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

অভয়নগরে মাদক ব্যবসায়ীকে আটক করে ছেড়ে দিলেন পুলিশ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: রবিবার, ১৮ মে, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন

যশোরের অভয়নগরে মাদকসহ এক কারবারিকে আটকের পর নগদ টাকা এবং মাদক রেখে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দামুখালী পুলিশ ক্যাম্পের এএসআই শিবপদ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার বারান্দি ফকিরহাট বাজার সংলগ্ন একটি বাড়িতে। এলাকাবাসী সুত্রে জানা যায়, এলাকার সুমন মল্লিকের স্ত্রী শ্রাবন্তী মল্লিকের কাছ থেকে ইয়াবা ও টাকাসহ একটি ব্যাগ নিয়ে আব্দুল খালেক বিশ্বাসের ছেলে মাদক ব্যবসায়ী শরিফুল ইসলামকে ছেড়ে দিয়ে চলে যায় দামুখালী পুলিশ ক্যাম্পের এএসআই শিবপদ। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানান এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  এব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন,এরকম কোন খবর জানা নেই৷ তবে ঘটনা  তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর