বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরের যুব সমাজের উদ্যোগে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ১৮ মে, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন

বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে টাঙ্গাইলে নাগরপুরে যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহা সম্মেলন’২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে’২৫ রোজ শনিবার বাদ আসর নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আলহাজ্ব হযরত মাওলানা আলী আকবর নাগরপুরীর সভাপতিত্বে উক্ত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি জননেতা মুহাম্মদ আখিনুর মিয়া।
উক্ত ঐতিহাসিক মহা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে পবিত্র কুরআন ও হাদিস থেকে মূল আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী জননন্দিত বক্তা জামিয়া তালীমিয়া (মাদরাসা) ঢাকার মুহতামিম আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী,(কুয়াকাটা)।
বিশেষ বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন মারকাযুন নুর মাদ্রাসার মুহতামিম মুফতি রিজওয়ান রফিকী এবং বাংলাদেশ কুরআন শিক্ষা রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি আল আমীন সাইফী (বরিশাল)।
এছাড়াও উক্ত ইসলামী মহা সম্মেলনে স্থানীয় ওলামা মাশায়েখ গণ পবিত্র কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ সময় বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ধর্মপ্রাণ  মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর