বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আলীকদমে সেনাজোনের উদ্যোগে অনুদান বিতরণ 

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

আলীকদম সেনা জোনের উদ্যোগে লামা-আলীকদমের বিভিন্ন প্রতিষ্ঠানে ২লাখ ৮৫ হাজার টাকা মাসিক অনুদান বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশন, ৬৯ বিগ্রেড এর অধিনস্থ আলীকদম জোন জনগোষ্ঠীর উন্নয়নে অব্যাহত সহযোগিতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ মে) লামা ও আলীকদমের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানকে প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা নগদ অনুদান বিতরণ করেন।’
আলীকদম জোন (৩১বীর) এর সূূূত্রে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বৃহস্পতিবার সাড়ে ১১টায় আলীকদম জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে এই অনুদান বিতরণ করা হয়। জোনের পক্ষ থেকে প্রতি মাসে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা, আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র-ছাত্রীদের খাবার বিল, চিকিৎসা সহায়তা বাবদ আর্থিক সহায়তা দিয়ে আসছে।’
এছাড়াও ব্যাক্তি বিশেষকেও তাৎক্ষণিক সর্বমোট দুই লক্ষ পঁচাশি হাজার  টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।’
জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ অনুদান প্রদান করা হয়ে থাকে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ, পিএসসি।’
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ।’
এসময় প্রধান অতিথি বলেন, জনগোষ্ঠীর নিরাপত্তার পাশাপাশি  আলীকদম জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে, ভবিষ্যতেও থাকবে।’
সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর