বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

রাণীনগরে শিক্ষার গুনগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষার গুনগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধান এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মেজবাউল হক লিটনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন প্রমুখ। এছাড়া মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিদ্যালয় গুলোর সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর