বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে বেঙ্গল টেক্সটাইল মিল দ্রুত চালুর দাবীতে মানববন্ধন 

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে নওয়াপাড়ায় বিটিএমসি নিয়ন্ত্রিত  বেঙ্গল টেক্সটাইল মিলটি দ্রুত চালুসহ বিভিন্ন দাবীতে শ্রমিকদলের উদ্যােগে  মানববন্ধন  হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টা থেকে যশোর খুলনা মহাসড়কের  বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রায় পাচ শতাধিক নারী মানুষ অংশ গ্রহন করে। জাতীয়তাবাদী শ্রমিকদলের ব্যানারে  অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রমিকদল আঞ্চলিক কমিটির সভাপতি রবিউল হোসেন,অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু,  নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুলু শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম বাঘা,বিএনপি নেতা শেখ আসাদুল্লাহ আসাদ, রাজু আহমেদ, সেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমন নেতৃবৃন্দ  বলেন অনেক শ্রমিক মানবেতরজীবন যাপন করছে। মিলটি দ্রুত সময় চালু করে শ্রমিকদের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে । পুরনো ম্যাসিনারী স্কাপ হিসেবে  বিক্রি করা যাবে না।  যেখানে যে অবস্থায় আছে সেখানে রাখাসহ বিভিন্ন দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর