বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

সাবেক এমপি ও বাউল শিল্পী মমতাজ বেগম গ্রেফতার

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও বাউল শিল্পী  মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। (মঙ্গলবার) তাকে আদালতের সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানিয়েছেন পুলিশ। মমতাজ বেগম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। কিন্তু তার প্রতিদন্দী নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি।সংসদ সদস্য নির্বাচিত না হলেও মমতাজ দীর্ঘদিন ধরে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকেন মমতাজ বেগম।
পরে গোপান সংবাদের ভিত্তিতে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর