বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

ই-পেপার

বাসাইলে ঠিকানার উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: সোমবার, ৫ মে, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে অসহায়, বিধবা ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। রবিবার (৪ মে) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ‘১০০০ দুস্থ পরিবারকে স্বাবলম্বীকরণ প্রকল্প’ বাস্তবায়নের লক্ষ্যে ৭ম দফায় ৪৪টি ছাগল প্রদানের মাধ্যমে মোট ৫শ’ জন নারীর মাঝে ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। ঠিকানার প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঠিকানার সদস্য মল্লিকা পারভিন।

২০১৭ সালে ঠিকানা প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও দুস্থ মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। ঠিকানার এই ছাগল বিতরণ কার্যক্রমের মাধ্যমে অনেক নারীই ইতোমধ্যে স্বাবলম্বী হয়ে সচ্ছল জীবনযাপন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর