বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

পানি নিষ্কাশন ড্রেনে পড়েছিল এক বয়স্কর লাশ

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ
লাশ উদ্ধার
লাশ উদ্ধার

জামালপুরের ইসলামপুর উপজেলায় টিন্ডটি অফিসের সামনে পানি নিষ্কাশন ড্রেন থেকে সমজ উদ্দিন নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ২২-এপ্রিল সকাল নয়টার দিকে এলাকার লোকজন ভিড় জমালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত সমজ উদ্দিন পাথর্শী ইউনিয়নের বড় দেলিরপাড় এলাকার বাসিন্দা। সোমবার সন্ধ্যায় থেরাপি দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাসায় ফেরেননি বলে তার মেয়ে জানান।ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর