বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ই-পেপার

রাণীনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাণীনগর থানা পুলিশ থানা চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া, রাণী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক, সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, প্রেসক্লাব রাণীনগর-এর সভাপতি মুরাদ চৌধুরী সেলিম সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং থানার অন্যান্য অফিসারবৃন্দ।

সভায় রাণীনগর উপজেলাকে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে মুক্ত ও একটি উন্নয়নশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশ-উপজেলা প্রশাসন ও সাংবাদিকরা একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে। এছাড়া উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়েও মতবিনিময় সভায় আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর