যশোরের অভয়নগরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টার সময় নওয়াপাড়া মহিলা কলেজে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সাধারণ সভা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওয়াপাড়া পৌর সভাপতি মাওলানা বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের যশোর জেলার সভাপতি আব্দুল মালেক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশনের অভয়নগর উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক সরদার শরীফ হোসেন, শ্রমিক ফেডারেশনের অভয়নগর উপজেলার সভাপতি নূরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আকুন্জী, পৌর সেক্রেটারি মোঃ হুমায়ুন কবির, পৌর অর্থ সম্পাদক মোঃ রাজু আহম্মেদ, ৬ নং ওয়ার্ডের শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আবুল হাসান, ৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল্লাহ, ৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ আলমগীর হোসেনসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২ শতাধিক নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল নেতৃবৃন্দকে সকল শ্রমিকদের দ্বারে দ্বারে যেতে হবে। তাদেরকে ইসলামসহ বিভিন্ন সমাজে ভালো কাজের দাওয়াত দিতে হবে।