বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

ই-পেপার

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের চাল ও সুতা আমদানি বন্ধ

মো: সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১০:০৭ অপরাহ্ণ

বেনাপোল স্থলবন্দর দিয়ে বন্ধ হয়ে গেছে ভারতের চাল ও সুতা আমদানি। গতকাল ১৫ এপ্রিল পর্যন্ত ছিল চাল আমদানিতে সরকারের বেঁধে দেওয়া নির্দেশনার শেষ দিন।

সবশেষ ১৩ এপ্রিল বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল এসেছে ৪৭৫ মেট্রিক টন। এরপর গত ২ দিনে বেনাপোল বন্দর দিয়ে কোনো চাল আমদানি হয়নি। আর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ১৫ এপ্রিলের পর সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় সুতারও কোনো চালান আসেনি।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক মামুন কবির তরফদার জানান, গত ২ দিনে বন্দর দিয়ে কোনো চাল ও সুতা আমদানি হয়নি।

বন্দরের অতিরিক্ত পরিচালক কাজি রতন জানান, বেনাপোল বন্দরে সবশেষ ১৩ এপ্রিল ভারত থেকে ১৪টি ট্রাকে ৪৭৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আর গত ১ মাসে ৪০ ট্রাকে ১ হাজার ৩৫৪ মেট্রিক টন চাল আমদানি হয়েছে বলে জানান তিনি।

এদিকে আমদানি বন্ধ হলেও চালের বাজার স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। বেনাপোল বাজারের চাল ব্যবসায়ী বাবু মণ্ডল জানান, ভারতীয় চাল আমদানি বন্ধ হলেও বাজারে দাম স্বাভাবিক রয়েছে। দেশের কৃষকের উৎপাদিত চাল বাজারে আসায় দামে প্রভাব পড়বে না বলে আশা করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর