পাবনার আটঘরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরকে কেন্দ্র করে ছেবেলা খাতুন (৪৫) নামক এক নারীকে বেধরক মারপিট করে রক্তাক্ত জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়ার গেছে।
ঘটনাটি ঘটেছে গত ১১ এপ্রিল শুক্রবার বিকালে সোনাকান্দ গ্রামে। এবিষয়ে ছেবেলা খাতুন বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার মাজপাড়া ইউনিয়নের সোনা কান্দর গ্রামের মৃত তফিজ প্রামানিকের ছেলে আজিম হোসেনের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে একই গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে আলতু মিয়া গং এর সাথে বিরোধ চলে আসছে।
ঘটনার দিন বিকাল সাড়ে চারটায় দিকে আলতু মিয়া জমিজমা বিষয় নিয়ে আজিম প্রামানিকের বাড়ির উপর এসে অকথ্য ভাষায় গালি গালাজ করে। এসময় আজিম প্রামানিকের স্ত্রী ছেবেলা খাতুন আলতু মিয়াকে গালি গালাজ করতে নিষেধ
করলে আলতু মিয়া প্রচন্ড ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি ভাবে ছেবেলা খাতুনকে লাঠিসোটা দিয়ে মারপিট করতে থাকে এবং তার মাথায় প্রচন্ড জোরে আঘাত করলে সে মাটিতে লুটে পড়ে। এবং তারা বিভিন্ন ভাবে ভয়ভীতি ও মারপিটের হুমকি দিয়ে চলে যায়।
এসময় গুরুত্বর ছেবেলা খাতুনের আত্নচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে দ্রুত ছেবেলা খাতুনকে উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করেন।