বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বাংলা নববর্ষে বান্দরবানে নববর্ষ ১৪৩২ উদযাপন 

মোঃ নাজমুল হুদা, লামা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ন

১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে বান্দরবানে আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান।
নববর্ষের এই র‍্যালিতে অংশ নেন চিরায়ত বাঙালি ঐতিহ্যের পোশাক পরা লোকজন এবং বান্দরবানে বসবাসরত ১১টি পাহাড়ি জাতিসত্তার নারী-পুরুষ, যারা নিজস্ব পোশাক-পরিচ্ছদে সজ্জিত হয়ে র‍্যালিকে আরও বর্ণিল করে তোলেন।
অনুষ্ঠানে বাঙালিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা পরিবেশন করেন নিজ নিজ সংস্কৃতির ঐতিহ্যবাহী নৃত্য, গান ও পরিবেশনা। তাদের নান্দনিক উপস্থাপনায় মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন হাজারো দর্শক।
র‍্যালি শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে ১৪৩২ বাংলা নববর্ষের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি এবং পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।
সার্বিক আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নববর্ষের এই প্রাণবন্ত আয়োজন জেলা জুড়ে আনন্দ-উল্লাসের এক নতুন মাত্রা যোগ করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর