বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে সোমবার সকাল ৯টায় রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বিশাল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
এ শোভাযাত্রায় উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তি সহ নানা শ্রেণিপেশার মানুষ শোভাযাত্রায় অংশ গ্রহণ করে।
এরপর উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী মেলা উপলক্ষ্যে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।