বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

ই-পেপার

বমুর মূখ বাঁশ বাজার খোলা ইজারা নিলাম সম্পন্ন

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১০:২৪ অপরাহ্ণ

লামার পার্শ্ববর্তী ঐতিহ্যবাহি চকরিয়ার ৪ নং বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের বাৎসরিক খোলা বাজারে ইজারা নিলাম ৩য় বারে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ২ টায় পরিষদের অফিসেনসবার অংশগ্রহণ শেষ হয়েছে। এতে অনেকের উপস্থিতি লক্ষ করা গেলেও নিলামে অংশ নেন মাত্র ৬ জন ইজারাদার।
প্রক্রিয়ায় ডাক ডাকাডাকিতে এতে মোঃ মাঈনুদ্দীন (পিপলু) নামে এক ইজারাদার সর্বোচ্চ ৯ লক্ষ ২১ হাজার টাকার বিনিময়ে এ আগামী এক (১) বছরের জন্য বমু বিলছড়ি ইউনিয়নের সব পয়েন্ট এর উজারাদার হিসেবে প্রাপ্ত হন।
এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও চকরিয়ার মেরীন ফিসারিজ অফিসার এ জেড এম মোসাদ্দেকুল ইসলাম,প্রশাসনিক কর্মকর্তা (সচিব) নুরউদ্দীন, ইউপি মেম্বার মহিলা ও পুরুষগণ, দফাদার আব্দুল মান্নান,রাজনৈতিক, সুশীল সমাজ, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক এ জেড এম মোসাদ্দেকুল ইসলাম জানান, এ রকম পরিষদের আয়ের উৎস হতে পরিষদের সদস্যদের সম্মানী ভাতা, সরকার ভ্যাট ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজে ব্যবহার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর