বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

ই-পেপার

গাজায় গণহত্যার প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১০:২০ অপরাহ্ণ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নাগরপুর উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা ছাত্রদলের উদ্যোগে সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর ঘুরে পুনরায় কলেজ গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মনির হোসেন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মনির মিয়া সহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে শিশু, নারী ও নিরীহ মানুষের ওপর হামলা চালাচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ। এই নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নেমেছি। বিশ্বের বিবেক আজ নিস্তব্ধ—মানবতা ও নৈতিকতার জায়গা কোথায় হারিয়ে গেল?”
তারা আরও বলেন, “ইসরায়েলি বাহিনীর বর্বরতা দেখে বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। আমরা চাই, বিশ্ব সম্প্রদায় অবিলম্বে এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেন।
বক্তারা কর্মসূচির মাধ্যমে সারা বিশ্বের প্রতিবাদী জনতার সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর