বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

দৌলতপুরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৪:১৭ অপরাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলা আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মজলুম ফিলিস্তিনের সমর্থনে সোমবার (৭ এপ্রিল) সকালে দৌলতপুর উপজেলার সর্বস্তরের জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় । বিক্ষোভমিছিলটি দৌলতপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা চত্বর পদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, “আজ জাতিসংঘ নিরব, বিশ্ববাসী নিরব, অথচ মুসলিম উম্মাহর রক্ত ঝরছে। জাতিসংঘের নির্লিপ্ততার কারণে আমাদের উচিত মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করে আন্তর্জাতিক বিচারিক কাঠগড়ায় তাদের দাঁড় করানো আরও বলেন, “আমরা হয়তো সরাসরি যুদ্ধ করতে পারবো না, তবে আমরা ইসরায়েলি পণ্য বর্জন করতে পারি। সেই সঙ্গে যারা ইসরায়েলকে মদদ দেয়, সেই আমেরিকা ও ভারতের পণ্যও বর্জন করতে হবে। সমাবেশে ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। বিক্ষোভশান্তিপূর্ণভাবে শেষ হয় এবং আয়োজকরা ভবিষ্যতেও মুসলিম উম্মাহর অধিকার রক্ষায় সোচ্চার থাকার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর