বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইলের পল্লীতে গৃহবধুকে ইভটিজিংএর প্রতিবাদ করায় বাড়ীঘরে হামলা ভাংচুর

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৪:১৪ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম মৌজার হাইওয়ে থানার পাশ্বে মৃত শমসের আলীর পুত্র খোরশেদ আলীর মেয়ে গৃহবধু মোছাঃ নাদিরাকে একই এলাকার ডাংরী গ্রামের পিতামৃত জামরুলের পুত্র সজিব মিয়া কর্তৃক প্রকাশ্যে ইভটিজিং ও যৌন হয়রানী করার চেষ্ঠা করা হলে খোরশেদ আলীর পুত্র জজ মিয়া এতে বাধা প্রদান করে। গত ২রা এপ্রিল বিকালে সজিবের সাথে এনিয়ে জজ মিয়ার কথাকাটাকাটি হয়। এরপর একই দিন সন্ধ্যার দিকে সজীবের নেতৃত্বে ১০/১২জন কিশোর দেশীয় অস্ত্র নিয়ে খোরশেদ আলীর বাড়িতে হামলা চালিয়ে বাড়ী ঘরে ব্যাপক ভাংচুর সহ আসবাবপত্র, ফ্রীজ, সুকেজ সহ অন্যান্য জিনিসপত্র কুপিয়ে ভাংচুর করে ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধন করেছে। এছাড়া সজীব উত্তেজিত অবস্থায় নাদিরাকে চুলের মুঠি ধরে টেনে হেচঁড়ে ও পড়নের জামাকাপড় ছিঁড়ে অর্ধউলঙ্গ করে ইচ্ছাকৃত শ্লীলতাহানি ঘটায়। অন্যান্য আসামীরা নাদিরা, জজ মিয়ার শরীরে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে জখম করেছে। নান্দাইল মডেল থানা পুলিশ বাড়ীঘরে হামলা ও ভাংচুরের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে সজিবের নেতৃত্বে কিশোর গ্যাং প্রতিদিন বাড়িতে এসে মহড়া দিয়ে যাচ্ছে এবং মামলা করা হলে নাদিরা সহ অন্যদের প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে যাচ্ছে। নাদিরার পিতা খোরশেদ আলী জানান, তিনি লোকবলহীন, অসহায় দরিদ্র মানুষ। বিবাদীরা প্রভাবশালী ও কিশোর গ্যাং হওয়ায় এদের বিরুদ্ধে মামলা করতে পারছেন না এবং মামলা না করার জন্য বাড়িতে এসে হুমকী দিয়ে যাচ্ছে। তিনি বিষয়টির প্রতি উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা সহ জানমালের নিরাপত্তা প্রদানের দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর