যশোরের অভয়নগরে পানিতে ডুবে ৭ম শ্রেণীর ছাত্র মোঃ আব্দুল্লাহ(১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) আনুঃ ৬ টার সময়। উপজেলা নওয়াপাড়া পৌরসভার রাজঘাট-জাফরপুর হাইস্কুলের পিছনে পুকুরে এঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার বিকালে নওয়াপাড়া পৌরসভার নওয়াপাড়া মডেল স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ(১৪), রাজঘাট-জাফরপুর হাইস্কুল মাঠে সহপাঠিদের সাথে ফুটবল খেলা শেষে স্কুলের পুকুরে গোসল করতে যায়। ভালো সাতার জানত না। গোসল করার সময় গভীর পানিতে পড়ে গেলে তার সহপাঠিরা আব্দুল্লাহকে খুঁজে না পেয়ে তার পিতা-মাতাকে খবর দিলে তারা পুকুরে নেমে জাল দিয়ে অনেক খোঁজা খুঁজির পর অজ্ঞান অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা -নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত কিশোর উপজেলার রাজঘাট (সাহেবপাড়া) এলাকার মোঃ জামির হোসেনের ছেলে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।