মানিকগঞ্জে বাঁশঝাড়ে পড়ে থাকা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান রাতের কোনো এক সময় কেবাকারা কার্টনে মোড়ানো লাশটি রেখে যায়। শুক্রবার সকালে স্থানীয়রা রক্তমাখা কার্টনটি দেখে পুলিশকে খবর দেয়। এদিকে বাঁশঝাড়ের পাশে পড়ে থাকা পরিত্যক্ত অবস্থায় রক্তাক্ত এসির কার্টুনকে ঘিরে সকাল থেকেই কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত মানুষ কার্টুনের ভেতরে কী রয়েছে তা জানতে ভিরজমাতে থেকে। দুপুর ২টার দিকে কার্টনটি খুলে মাঝবয়সী এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুটাল ইউনিয়নের ৯ নম্বর ওয়াছেলর ইউপি সদস্য চিত্ত রঞ্জন সরকার ভ্যাজা বলেন, সকালেস্থানীয়দের মাধ্যমে বিষয়টি জান্তে পারি। আমি ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়ে কার্টনটিকে বাঁশঝাড়ের ঢাল থেকে তুলে রাস্তার পাড়ে রাখতে বলি। তখন কার্টন থেকে দুর্গন্ধ এবং রক্ত বের হচ্ছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে কার্টনটি খুলে মাঝবয়সী নারীর মরদেহ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিনসহ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট পরিচয় শনাক্তের কাজ করছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।