বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ই-পেপার

জীবিকার তাগিদে ছাত্রদল সভাপতি করেন ইটভাটায় কাজ

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর):
আপডেট সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ণ

দিনাজপুরের নবাবগঞ্জে দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সভাপতি সুজনের রাজনৈতিক  দক্ষতা আর প্রজ্ঞা দিয়ে দলকে রেখেছেন সুসংগঠিত। সুজন উপজেলার দাউদপুর ইউনিয়নের উত্তর মুরাদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। রাজনীতিতে সময় দেওয়ার পাশাপাশি সংসারের হাল ধরতে হয়েছে তাকে  তবুও লেখাপড়া চালিয়ে গেছেন এই ছাত্রনেতা,দিনাজপুর সরকারি কলেজে মাস্টার্সে অধ্যয়নরত আছেন তিনি। জীবিকার তাগিদে পেশা হিসেবে বেছে নিয়েছেন ইট ভাটায় শ্রমিকের কাজ ও নির্মাণ শ্রমিকের কাজ পাশাপাশি ২ বছর থেকে ঈদুল ফিতর উপলক্ষে চিনি সেমাইয়ের ভাম্যমান দোকান। নিজের কঠিন শ্রমের টাকা থেকে ব্যায় করেন মানবিক কাজেও।এমন স্বচ্ছ রাজনৈতিক কর্মী পাওয়া  যাবে খুব কমই।
সুজনের সঙ্গে কথা বলে জানা যায়,অভাবের সংসারের ঘানি টানার পাশাপাশি সময় দেয় রাজনীতিতে,শত ব্যস্ততার ফলেও সংগঠনের মিছিল মিটিংএ উপস্থিতি হয় কর্মীদের নিয়ে। পাশাপাশি পড়াশুনা চালিয়ে যাচ্ছি মাস্টার্স শেষ পর্বে। কর্ম হিসেবে ইটভাটায় শ্রমিক এবং নির্মাণ শ্রমিকের কাজ করি।
উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোহায়মিনুল ইসলাম মিনু বলেন,সুজনের মত রাজনৈতিক আদর্শ এসমাজে  খুব কম ছাত্র নেতার রয়েছে। এরকম পরিচ্ছন্ন রাজনীতি এসমাজে পরিচালিত হোক এমনটা প্রত্যাশা করি। পরিবারের বোঝা টানিয়ে স্বচ্ছ  রাজনীতি করতে পারা ভাগ্যের বিষয়। তার মত কর্মী দলের জন্য মঙ্গল বয়ে আনবে বলে মনে করি।
এই এলাকার কেন্দ্রীয় ছাত্রদলের পদে থাকা কেন্দ্রীয়  সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান রাসেলের কাছে সুজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সুজন একজন ছাত্রদলের নিবেদিত কর্মী তার পাশে দাঁড়ানো উচিৎ আমাদের এবিষয়ে আমি কেন্দ্রে জানাবো সুজনের মত দলত্যাগি কর্মীদের পাশে থাকতে হবে তার একটা স্থায়ী কর্মসংস্থান এর ব্যবস্থা করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর