বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

ই-পেপার

মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ

মিয়ানমারের অভ্যন্তরে মাইন্ড বিস্ফোরণে নাইক্ষ্যংছড়ির বাসিন্দা মোহাম্মদ বাবু নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। তাঁর বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। বুধবার(২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার সময় নাইক্ষ্যংছড়ি লেম্বুছড়ি বিওপি ৪৯ পিলারের মিয়ানমার ভিতরে এ দুর্ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ বাবু বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলা দোছড়ি ইউনিয়নের বাদশা মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লেমুছড়ি বিওপি’র সীমান্ত ৪৯ পিলারের শূণ্য লাইন থেকে আনুমানিক ৩০০ মিটার মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা মাইন বিষ্ফোরণে আহত হয় মোহাম্মদ বাবু। তাঁর বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। আহত মোহাম্মদ বাবুকে স্থানীয়রা উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন  বলে শুনেছেন । তবে এব্যাপারে  বিস্তারিত জানতে পারেননি বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর