বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

ই-পেপার

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা  

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ২:০১ অপরাহ্ণ

মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি। এসময় একটি ড্রেজার জব্দ করা হয়।
বুধবার (২৬ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত সহকারী কমিশনার ভূমি মো: আহসানুল আলমের নেতৃত্বে দৌলতপুর উপজেলার খলশী ইউনিয়নের যমুনা নদীর শাখায় সৌর নদীতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ড্রেজারের মালিক খলসি ইউপি সদস্য  মশিউর রহমান লিটনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এই সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসানুল আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর