বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

ই-পেপার

রাণীনগরে নিহত যুবদল নেতার পরিবার পেলেন তারেক রহমানের ঈদ উপহার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৮:২০ অপরাহ্ণ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; ?hw-remosaic: false; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: 8; ?cct_value: 5214; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 42.0; ?aec_lux_index: 0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?albedo: ; ?confidence: ; ?motionLevel: 0; ?weatherinfo: null; ?temperature: 39; ?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণতান্ত্রিক আন্দোলনে নিহত নওগাঁর রাণীনগরের যুবদল নেতা এনামুল হক ওমরের পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। বুধবার সকালে জেলা যুবদল ওমরের স্ত্রীর হাতে ঈদ উপহার তুলে দেন। ঈদ উপহার হিসেবে ওই পরিবারকে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক একেএম রওশন-উল ইসলাম রওশন, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ন আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহম্মেদ নিপু, রুবেল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক লিটন, রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ন আহ্বায়ক ফরহাদ আলী মন্ডল, সিরাজ-এ আলম, সদস্য আমিনুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি শামীম হোসেন প্রমুখ।

উল্লেখ্য, বিএনপি’র ডাকা গণতান্ত্রিক আন্দোলনে ২০১০ সালের ৭ জুলাই নওগাঁয় বিক্ষোভ মিছিলে স্টোক জনিত কারণে মারা যান যুবদল নেতা এনামুল হক ওমর। তিনি রাণীনগর উপজেলা যুবদলের সদস্য ছিলেন। তার বাড়ি উপজেলার বড়গাছা ইউনিয়নের সলিয়া গ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর