শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

পুলিশ ফাঁড়ীর গ্রিল ভেঙ্গে পালালো মাদক ব্যবসায়ী

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর):
আপডেট সময়: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ

দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে জানাালার গ্রিল ভেঙে রয়েল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী পালিয়েছে। রবিবার (২৩ মার্চ) আনুমানিক ভোর ৫ টার দিকে ঘটনাটি ঘটে।পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মাদক ব্যবসায়ী পালানোর ঘটনাটি জানাজানি হলে পরিদর্শন করেন নবাবগঞ্জ থানা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন।
আফতাবগঞ্জ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী রয়েল (৩৫) কে রবিবার আনুমানিক রাত ৪ টার দিকে উপজেলার কুশদহ ইউনিয়নের কাজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে জানালার গ্রীল ভেঙ্গে পালিয়ে যায় সে।
আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন,রবিবার ভোর রাতে রয়েল নামে একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে তদন্তে কেন্দ্র নিয়ে আসা হয়। সেহরির সময়,ব্যাস্ত সুযোগে ঘরের পিছনের একটা জানালার রড সরে পালিয়ে যায় আসামী। তাকে গ্রেফতার করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
এবিষয়ে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.মতিন বলেন,এবিষয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর