বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষকে নিয়মবহির্ভূত বরখাস্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭:০৮ অপরাহ্ন

নিয়ম বহির্ভূতভাবে মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষকে নিয়মবহির্ভূত বরখাস্ত করার প্রতিবাদে মির্জাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে উক্ত কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ। দুপুর দুইটায় প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এডহক কমিটির  অধ্যক্ষকে বা কোনো কর্মচারির নিয়োগ বা  বরখাস্ত করার এখতিয়ার নেই। বর্তমানে মির্জাপুর মহিলা কলেজে যে ৫ সদস্যের এডহক কমিটি রয়েছে তার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য ছাড়া অন্য তিনজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মুযায়ী না হওয়ায় তারা অবৈধ। একটি কমিটির বেশী সংখ্যক সদস্য অবৈধ হওয়ায় কমিটির সকল কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। তিনি বলেন, এডহক কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী জাতীয় বিশ্ববিদ্যালয়ের এডহক কমিটি গঠনের নীতি না মেনে নিজের খেয়াল খুশিমত কমিটি করার অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন অধ্যক্ষ উপস্থিত থাকা সত্তেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজের শিক্ষক সাদিয়া সুলতানাকে দায়িত্ব দিয়েছেন। সাদিয়া সুলতানা ভূয়া রেজুলেশনের মাধ্যমে ব্যাংক হিসাব পরিবর্তন করে কলেজের টাকা আত্মসাৎ করছে বলেন তিনি তার লিখিত বক্তব্যে জানান। তিনি বলেন, তাকে সামাজিক ভাবে হেয় করার জন্য অসত্য তথ্যদিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়েছে আমি এর  প্রতিবাদ ও নিন্দা জানাই। এসময় মির্জাপুর মহিলা কলেজের দাতা সদস্য মো. ওয়াজ উদ্দিন সিকদার, সহকারি অধ্যক্ষ মহিবর রহমান , প্রভাষক আলাল উদ্দিন, মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর