শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

নালিতাবাড়ীর ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অভিযোগে ৩ জনকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৫:২৭ অপরাহ্ণ

১৮ মার্চ ২০২৫ শেরপুর জেলার  নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ভোগাই নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে নদীর পাড় ভেঙে ইজারার শর্ত ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার অভিযোগে ৩ ব্যাক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে ৩ টি ট্রাক, ৩টি ভেকু মেশিন, ১টি ট্রলি ও ১টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এছাড়া ১৩টি মিনি ড্রেজার মেশিন, ১৬ টি বালু উত্তোলনের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।
১৮ মার্চ মঙ্গলবার  বেলা ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ভোগাই নদীর উত্তর কালাকুমা, তারানি, নয়াবিল ভাংগা ও ডাক্তারঘোপ এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, এই অভিযানে বালুমহাল ও  মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে ৩ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১৩টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। একইসাথে ৩টি ট্রাক, ৩টি ভেকু মেশিন, ১টি ট্রলি ও ১টি মোটরসাইকেল আটকসহ অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর