বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

টাংগাইলে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্রশিবির

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন

২১ মার্চ (শুক্রবার )  ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি ছাত্রশিবির টাংগাইল জেলা শাখা। শুক্রবার বাদ জুমআ টাংগাইল জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাওহীদ জনতা। দুপুর ২ টায় ইসলামি ছাত্রশিবির টাংগাইল জেলা শাখার সভাপতি মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি  বিশাল মিছিল কুমুদিনী সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড, ভিক্টোরিয়া রোড, নিরালা মোড় হয়ে টাংগাইল প্রেসক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ইজরাইলি নৃশংস হামলার বিরুদ্ধে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবিরের টাংগাইল জেলা সভাপতি মাজহারুল ইসলাম, সেক্রেটারি আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ। এছাড়া শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বাদ জুমআ অন্যান্য ইসলামি সংগঠনও ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর