বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জে যুবদলের বিরুদ্ধেমিডিয়া ট্রায়াল ও সাবেক ছাত্রদল নেতা গ্রেফতারের প্রতিবাদের সংবাদ সম্মেল 

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৮:৩১ অপরাহ্ন

মানিকগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের বিরুদ্ধেমিডিয়া ট্রায়াল ও সাবেক ছাত্রদল নেতা ফজলুল করিম শামীম এর গ্রেতারের প্রতিবাদে  জেলা যুবদলের নেতাকর্মীরা সংবাদ  সম্মেলন করেছে।বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা সারে এগারোটায় মানিকগঞ্জ প্রেসক্লাব সম্মেলন কক্ষে জেলা যুবদল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানিকগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন। লিখিত বক্তব্যে বলেন, ট্রাফিক পুলিশ টিআই হামিদ, টিআই আলী আকবর, এটি আই ইশারাত ও সার্জেন্ট রফিক সাবেক ছাত্রদল নেতা শামিমকে হেনস্তা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে টেনে হিচরে অমানবিকভাবে গ্রেফতার করে মামলা দিয়ে হয়রানি করছেন।

সাবেক ছাত্রদল নেতাকে মুক্তি ও চাঁদাবাজ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবার জোর দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে বলেন  ট্রাফিক পুলিশ টিআই হামিদ, টিআই আলী আকবর, এটি আই ইশারাত ও সার্জেন্ট রফিকের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা না নিলে সাংগঠনিক কর্মসূচী দেওয়া হবে।

এসময় জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবীর,মাসুদ পারভেজ, এ্যাডভোকেট উজ্জল হোসেনসহ জেলা যুবদলের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর