শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে ‘মনিহার জাতের লাউ’ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত 

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১২:২৩ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে ‘মনিহার জাতের লাউ’ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ ঘটিকার সময় সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা ব্লকে উপজেলা কৃষি অফিস অভয়নগর, যশোর কর্তৃক আয়োজিত “যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের” আওতায় “মনিহার জাতের লাউ” ফসলের এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা: লাভলী খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার শেখ তৈয়েবুর রহমান। অনুষ্ঠানে এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক কৃষাণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রদর্শনী কৃষক ২০ শতক জমি  থেকে ৩,০০০ কেজি লাউ পেয়েছে যার আনুমানিক মূল্য প্রায় ৩৮,০০০ হাজার টাকা। কৃষক আলামিন গাজি বলেন, তিনি এই প্রকল্প থেকে সার, বীজ, কীটনাশক ও নগদ টাকা সহায়তা পেয়েছেন। কৃষি অফিসের সহায়তায় উক্ত প্রদর্শনীতে টু-জি থ্রি-জি কাটিং, সেক্স ফেরোমেন ফাদ, ব্যাগিং পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে ফলন অনেক বেশি পেয়েছেন এবং লাভবান হয়েছেন, এলাকার কৃষকরা তা দেখে উক্ত পদ্ধতিতে চাষাবাদ করতে উদ্বুদ্ধ হয়েছেন। এছাড়াও  উপজেলার বিভিন্ন ব্লকে উক্ত প্রকল্পের বিভিন্ন ফসলের প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর