বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

লামায় অবৈধ ইটভাড়ায় জরিমানা 

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৪:১৯ অপরাহ্ন

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন এলাকায় UBM, SAB, BBM নামক ইটভাটায় অবৈধভাবে পাহাড় কর্তনের দায়ে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা ফাইতং ইউনিয়নে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটাগুলোতে ফের মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লামা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলার পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিনসহ প্রমূখ।
সেক্ষেত্রে মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(খ) লংঘনের দায়ে UBM ব্রিক ফিল্ডকে ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, SAB ব্রিক ফিল্ডকে ২,০০,০০০/-(দুই লক্ষ) এবং BBM ব্রিক ফিল্ডকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা করে সর্বমোট ৫,৫০,০০০/- (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার)  টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় হয়। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা কালে পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
 উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা বন বিভাগ, লামা পুলিশ প্রশাসন,আনসার ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ। পরিবেশ, প্রতিবেশ সুরক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর