শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে আশ্রয়ণ প্রকল্পের পল্লী পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে আশ্রয়ণ-২ প্রকল্পের পল্লী পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের যুগ্ম সচিব ও আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনিরুল ইসলাম পাটওয়ারী।
সোমবার সরকারি সফরের অংশ হিসেবে তিনি রাণীনগর উপজেলার চৌধুরীপুকুর ও মালিপুকুর আশ্রয়ণ প্রকল্পের ঘর-বাড়ি পরিদর্শন করেন। সেই সাথে আশ্রয়ণে বসবাসরত বাসিন্দাদের সার্বিক খোঁজ খবর নেন তিনি। আশ্রয়ণ পল্লী পরিদর্শন শেষে তিনি রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখিপল্লী ঘুরে দেখেন।

পরিদর্শনকালে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, আশ্রয়ণ-২ প্রকল্পের সহকারী প্রকৌশলী ইসতিয়াক নাসির সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ প্রকল্প পরিচালকের সঙ্গে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর