শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে বিস্ফোরক মামলায় দুইজন গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৫:৫০ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ইমরান হোসেন মকুল (৪৬) ও একডালা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ময়নুল ইসলাম (৪০)।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ রায়হান বলেন, শুক্রবার রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে ইমরান ও ময়নুলকে গ্রেফতার করা হয়। তারা দু’জন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলার সন্দিগ্ধ আসামি। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর