অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি অসকস বাংলাদেশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকাল ৫ টায় শহরের ব্রাকমোড়স্থ নিজস্ব কার্যালয়ে করপোরাল সেলিম এর সভাপতিত্বে ও সার্জেন্ট অব: মোঃ আলী হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাওলাদার মোঃ কেরামত আলী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্পোরাল মোঃ সেলিম হাওলাদার, করপোরাল ফজলুল হক, সার্জেন্ট অব: মোঃ নাজমুল আহসান, মোঃ মোফাজ্জেল হোসেন, মোঃ আসলাম হোসাইন, জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু প্রমুখ।