শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

ই-পেপার

বেইলি ব্রিজ ভেঙে আজিজনগর -গজালিয়া সড়কে যোগাযোগ বন্ধ

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ণ

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় আজিজ নগর-গজালিয়া সড়কের চেয়ারম্যান লেকের সামনে বেইলি ব্রিজ ভেঙে ঝিরিতে পড়ে গেছে। অতিরিক্ত পাথরবোঝাই ডাম্পার গাড়ি পারাপারের কারণে ব্রিজটি ভেঙে যায়। এতে বন্ধ হয়ে যায় আজিজনগর-গজালিয়া সড়কে সব ধরনের যানবাহন চলাচল। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ থাকায় স্থানীয়রা দুর্ভোগে পড়েছেন বলে জানান চেয়ারম্যান লেক-এর পরিচালক তৌহিদুল ইসলাম ইসলাম রিয়াদ। ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী রশি চন্দ্র ত্রিপুরা, আমির হোসেন ও মাসুদ পারভেজ রুবেলসহ অনেকে।
এ বিষয়ে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেন, ভেঙে যাওয়া ব্রিজটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর