শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় বাজারমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার তদারকি 

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৪:০৬ অপরাহ্ণ

বান্দরবানের লামায় রমজান মাসে লামা উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট চলমান রয়েছে ।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে লামা বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্থিতিশীল রাখতে লামা উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং করেছেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব।
এ সময় মার্কেটিং অফিসার বোরহান উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর খুকুমণি বড়ুয়া,পৌরসভার প্রতিনিধি, বাজার কমিটির লোকজন ও পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব জানান, পবিত্র রমজান মাসে ভোক্তারা যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য স্থিতিশীল পায়, সে লক্ষে আমাদের উপজেলা প্রশাসনের মিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর