শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে জাতীয় ভোটার দিবস পালিত

সাইদুজ্জামান সাগর, রাণীনগর(নওগাঁ):
আপডেট সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ২:৩৭ অপরাহ্ণ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 8; cct_value: 5428; AI_Scene: (-1, -1); aec_lux: 132.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 45;

“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজিয়া মার্জিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর