শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

রমজান উপলক্ষ্যে রাণীনগরে ন্যায্যমূল্যের দোকান

সাইদুজ্জামান সাগর, রাণীনগর(নওগাঁ):
আপডেট সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ২:৩২ অপরাহ্ণ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 8; cct_value: 5428; AI_Scene: (-1, -1); aec_lux: 131.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 40;

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে ন্যায্যমূল্যের দোকান দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের প্রধান গেটের পাশে রোববার সকাল থেকে এ ন্যায্যমূল্যের দোকান চালুু করা হয়।

উপজেলার বাজারগুলোতে দিন দিন বেড়েই চলেছে নিত্যপ্রযোজনীয় পণ্যের দাম। এতে করে চরম বেকায়দায় পড়েছে খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ। নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় রাণীনগর উপজেলা প্রশাসনের পরিচালনায় ন্যায্যমূল্যের দোকানে স্বল্প আয়ের মানুষের স্বস্তি মিলছে। প্রথম দিনেই ন্যায্যমূল্যের দোকানে পণ্য কিনতে ভিড় করতে দেখা গেছে স্বল্প আয়ের মানুষদের।

এই ন্যায্যমূল্যের দোকানে- গরুর মাংস ৬৪০ টাকা কেজি, বোতলজাত সয়াবিন তেল ১৭৫ টাকা লিটার, বোতলজাত সরিষা তেল ১৮০ টাকা লিটার, চিনি ১২০ টাকা কেজি, ডাল ১১৩ টাকা কেজি, মুড়ি ৯০ টাকা কেজি, চিড়া ভাজা-৯০ টাকা ও কাঁচা-৬৮ টাকা কেজি, ডিম ৩৮ টাকা হালি, দুধ ৬৫ টাকা লিটার ও ছোলা-বুট ১০০ টাকা কেজি পাওয়া যাচ্ছে। এ দোকানে প্রতি শুক্রবার মিলবে গরুর মাংস।

ক্রেতারা বলেছেন, বিভিন্ন বাজারের চাইতে ন্যায্যমূল্যের এই দোকানে কম দামে পণ্য মিলছে। এতে করে আমরা স্বল্প আয়ের মানুষরা স্বস্তি পাচ্ছি। ন্যায্যমূল্যের দোকানে প্রযোজনীয় আরও কিছু পণ্য যুক্ত করার দাবি তাদের।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, রমজান উপলক্ষ্যে এবং স্বল্প আয়ের মানুষের দিক বিবেচনা করে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় উপজেলা প্রশাসন ন্যায্যমূল্যের এই দোকান করেছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকানে আরও কিছু পণ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে। মাসব্যাপী ন্যায্যমূল্যের এ দোকান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর