শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

ই-পেপার

বাসাইলে জাতীয় ভোটার দিবস পালিত

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল(টাঙ্গাইল):
আপডেট সময়: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৫:৩০ অপরাহ্ণ
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:31facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: Beauty ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 117.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

টাঙ্গাইলে বাসাইলে ২ মার্চ, ২০২৫ ‘’তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলে মিশে”-এ প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার   উপজেলায়  জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল ১১ টায় বাসাইল উপজেলা পরিষদ  ভবন চত্বরে শোভাযাত্রা শেষে বাসাইল উপজেলা  সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাসাইল উপজেলা নিবার্হী অফিসার  মোছাঃ আকলিমা বেগমের  সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জালাল উদ্দিন,  বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান, বাসাইল উপজেলা  নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাখাওয়াত হোসেন,
বাসাইল উপজেলার পরিসংখ্যান অফিসার  মোঃ শওকত আলী, প্রাথমিক শিক্ষা অফিসার আাঞ্জুমান আরা বেগম বীথি সহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।
জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা আরো বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বৎসর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া।
দিবসটি উপলক্ষে বাসাইল উপজেলা  নির্বাচন অফিসে চত্বরে বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম প্রদানের লক্ষ্যে দিনব্যাপী সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর