শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের মাঝ থেকে গণিত ভীতি দূর করার লক্ষ্যে রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশনের (আরপিএ) উদ্যোগে উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অলিম্পিয়াডে অংগ্রহণ করা ৬ষ্ঠ-৮ম এবং ৯ম-১০ম শ্রেণীর বিজয়ী মোট ৯০জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে আগত অতিথি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের একটি করে গাছ উপহার দেয় হয়।

 

অনুষ্ঠানে রাণীনগর প্রসপ্যারিটি অ্যাসোসিয়েশনের (আরপিএ) সভাপতি শাহীনুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রবীর কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাদিরউজ্জামান প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আরপিএ-এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর