শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

রাণীনগরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, এলজিইডি’র প্রকৌশলী ইসমাইল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফয়সাল তালুকদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর